বাবর আজমের সেঞ্চুরির পরও চাপে পাকিস্তান
করাচিতে জয়ের জন্য ৫০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় মাত্র দুই রানেই সাজঘরে ফেরেন আগের টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া ইমাম উল হক। নাথান লায়নের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে মাত্র ১ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার।
যদিও আম্পারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন ইমাম উল হক। তবুও শেষ রক্ষা হয়নি ২৬ বছর বয়সি এই ব্যাটারের। থিতু হতে পারেননি তিনে নামা আজহার আলীও। ক্যামেরন গ্রিনের শর্ট বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ৬ রান করা ডানহাতি এই ব্যাটার। এরপর অবশ্য দারুণ এক জুটি গড়েন বাবর ও শফিক। তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে ২৭৫ বলে পাকিস্তান শতরানে পৌঁছায়। দলের সেঞ্চুরির হওয়ার পর হাফ সেঞ্চুরি পেয়েছেন বাবর। সাত চারে ৮৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তানের অধিনায়ক। শফিকের হাফ সেঞ্চুরি পেতে অবশ্য ১৫৩ বল খেলতে হয়েছে। এর আগে ২০১ বলে দুজনের শতরানের জুটি পূর্ণ হয়।
৮৩ বলে হাফ সেঞ্চুরি পাওয়া বাবর শেষ বিকেলে সেঞ্চুরি পেয়েছেন ১৮০ বলে। টেস্ট ক্যারিয়ারে যা তার ষষ্ঠ সেঞ্চুরি। পাকিস্তানের মাটিতে যা তৃতীয়। এদিকে ২৫ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। ১০২ রানে অপরাজিত থাকা বাবরকে সঙ্গ দেয়া শফিক অপরাজিত ৭১ রানে।
এর আগে ১ উইকেটে ৮১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করা অস্ট্রেলিয়া মাত্র ১৬ রান যোগ করতেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। মার্নাস ল্যাবুশেন ৪৪ রানে আউট হলেও উসমান খাওয়াজা অপরাজিত ছিলেন ৪৪ রানে। তাতে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৫০৬ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল