জানা গেল বিসিবির পাওয়ার হিটিং নিয়োগ দেয়ার আসল কারণ
সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার নিজ দেশের উইকেট সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। এ কারণে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পরামর্শ দেন মরকেলকে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগের জন্য।
তবে আপাতত মরকেল শুধু ওয়ানডে সিরিজেই দলের সাথে থাকবেন, এমনটি জানিয়েছেন জাতীয় দলের টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় পাওয়ার হিটিং কোচ হিসেবে মরকেলকে চেয়েছেন প্রধান কোচ ডমিঙ্গো, জানান সুজন।
সুজন বলেন, ‘মরকেলকে আমরা আসলে ৪-৫ দিনের জন্য নিয়েছি, শুধু ওয়ানডেটা (সিরিজ)। পাওয়ার হিটিংয়ের জন্য, যেহেতু এখানে ওর অভিজ্ঞতা। প্রধান কোচও চায় ও থাকুক আমাদের সাথে। এজন্য ওয়ানডে সিরিজ পর্যন্ত ওকে রাখব আমাদের সাথে।’
খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টি খেলেছেন অ্যালবি। আইপিএলেও একসময় নিয়মিত অংশ নিতেন। মূলত বোলিং অলরাউন্ডার হলেও মারকুটে ব্যাটিংয়ের জন্য খ্যাতি ছিল তার। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।
মরকেল ও ডমিঙ্গো ছাড়াও জাতীয় দলের কোচিং প্যানেলে এখন আরও এক দক্ষিণ আফ্রিকান রয়েছেন। কয়দিন আগে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক প্রোটিয়া ক্রিকেটার অ্যালান ডোনাল্ডকে, যাকে বেছে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল ডমিঙ্গোর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল