একটি বিশেষ কাজে সৌরভের সহযোগিতা চান রমিজ
ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতকে নিয়ে চার জাতি টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা আগেই জানিয়েছিলেন রমিজ। এবার সেই ব্যাপারে বিসিসিআইয়ের সহযোগিতাও চাইলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
তিনি বলেন, 'চার জাতির একটি আসর আয়োজনের ব্যাপারে সৌরভের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ক্রিকেটের ভবিষ্যৎ হচ্ছে ত্রিদেশীয় ও চার জাতির প্রতিযোগিতার ওপর। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের কারণে দ্বিপাক্ষিক সিরিজগুলো সেভাবে কেউ দেখে না।'
'আমি মনে করি, ভারত-পাকিস্তানের দ্বৈরথ থেকে ভক্তদের দূরে রাখা সমীচীন নয়। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের টিকিট একদিনেই সব বিক্রি হয়ে যায়। এই বিষয়টার সঙ্গে রাজনীতি যুক্ত করতে পারি না। আমরা যেহেতু রাজনীতি বুঝি না, আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করা উচিত।'
আগামী ১৯ মার্চ দুবাইতে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। সেই সভাতেই সৌরভ-জয় শাহদের দ্বারস্থ হবেন রমিজ। চার জাতি টুর্নামেন্টের জন্য আলাদা কোনও পরিচালক চান তিনি।
রমিজ আরও বলেন, 'আমাদের নিয়মের দিকে লক্ষ্য রাখতে হবে। আমি মনে করি চার জাতি টুর্নামেন্টে পৃথক একজন প্রধান নির্বাহী দরকার। বছরে ১৫ দিন এই ম্যাচগুলো হওয়া উচিত। প্রতি বছর এক এক দেশ এটি আয়োজন করবে এবং নিজেদের মধ্যে লভ্যাংশ বণ্টন করবে। আমাদের তৃতীয় পক্ষের প্রয়োজন নেই।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন