ইতিহাস লিখলেন বাবর আজম
পাকিস্তানের আর কোন অধিনায়ক এর আগে ক্রিকেটের তিন ফরম্যাটেই অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করতে পারেননি। প্রথম পাকিস্তানি হিসেবে তাই রেকর্ডটা নিজের করে নিয়েছেন বাবর আজম। সব মিলিয়ে বিশ্বের তৃতীয় অধিনায়ক হিসেবে গড়েছেন এই রেকর্ড। ছেলেদের ক্রিকেটে তার আগে এই রেকর্ড গড়েছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিস। মেয়েদের ক্রিকেটে কেবল হিদার নাইটের আছে এই কীর্তি।
এমন এক মুহূর্তে বাবর শতক পেয়েছেন, যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পাকিস্তান। করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টে জিততে হলে রেকর্ড ৫০৬ রান করতে হবে পাকিস্তানকে। চতুর্থ দিনের প্রায় পুরোটা ব্যাট করে তাদের সংগ্রহ ২ উইকেটে ১৯২ রান। হার এড়াতে পঞ্চম দিনের আরো তিন সেশন কাটাতে হবে পাকিস্তানকে। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করা বাবর পঞ্চম দিনে পুনরায় ব্যাটিংয়ে নামবেন ১০২ রান নিয়ে। শফিক অপরাজিত ৭১ রানে। আর ৩১৪ রান করতে পারলে বিশ্বরেকর্ড গড়বে পাকিস্তান।
জয়ের জন্য ৫০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় মাত্র দুই রানেই সাজঘরে ফেরেন আগের টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি তুলে নেয়া ইমাম উল হক। নাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ১ রানে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার।
থিতু হতে পারেননি তিনে নামা আজহার আলীও। ক্যামেরন গ্রিনের শর্ট বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন ৬ রান করা ডানহাতি এই ব্যাটার। এরপর অবশ্য দারুণ এক জুটি গড়েন বাবর ও শফিক।
তাদের দুজনের দারুণ ব্যাটিংয়ে ২৭৫ বলে পাকিস্তান শতরানে পৌঁছায়। দলের সেঞ্চুরি হওয়ার পর হাফ সেঞ্চুরি পেয়েছেন বাবর। সাত চারে ৮৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বাবর। শফিকের হাফসেঞ্চুরি পেতে অবশ্য ১৫৩ বল খেলতে হয়েছে। এর আগে ২০১ বলে দুজনের শতরানের জুটি পূর্ণ হয়।
৮৩ বলে হাফসেঞ্চুরি পাওয়া বাবর শেষ বিকালে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন ১৮০ বলে। এদিকে ২৫ মাস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক। ১০২ রানে অপরাজিত থাকা বাবরকে সঙ্গ দেয়া শফিক অপরাজিত ৭১ রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন