বাংলাদেশকে খেলছি বলেই পয়েন্টের গ্যারান্টি দিতে পারব না: বাভুমা
তার মধ্যে আবার ওয়ানডে সুপার লিগে পয়েন্ট হারিয়ে খাদের আরও কিনারায় পড়ে যাবে। এখন পর্যন্ত সুপার লিগে ১১ ওয়ানডেতে মাত্র ৩টিতে জিতেছে প্রোটিয়ারা। ৩৯ পয়েন্ট নিয়ে তারা আছে দশ নম্বরে।
সেরা আট দলের মধ্যে থাকতে না পারলে ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে না দক্ষিণ আফ্রিকা। পার হয়ে আসতে হবে বাছাইপর্ব।
তাই প্রতিটি পয়েন্টই এখন গুরুত্বপূর্ণ প্রোটিয়াদের জন্য। আর এক পয়েন্ট জোগাড় করতে পারলেই তারা পাকিস্তানকে পেছনে ফেলে নয়ে উঠতে পারবে।
যদিও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক বাভুমা এই সুপার লিগের পয়েন্ট নিয়ে ভেবে মাথা গরম করতে রাজি নন। তার সব চিন্তা এখন রোববারের দ্বিতীয় ওয়ানডে ঘিরে।
বাভুমা বলেন, ‘পয়েন্টের দিক থেকে ভাবলে, আমি নিশ্চিত নই এটা আমাদের কোথায় নিয়ে যাবে। আমরা কেবল জানি, রোববারের ম্যাচটি আমাদের বাঁচামরার লড়াই।’
‘আমাদের সব ডিপার্টমেন্টে সেরা ক্রিকেট খেলতে হবে। যদি সেটা করতে পারি, তবে যে পয়েন্ট দরকার সেটাও পেয়ে যাব।’
প্রতিপক্ষ বাংলাদেশ হলে আগে বড় দলগুলো নিশ্চিন্ত থাকতো। তবে এই বাংলাদেশ ওয়ানডেতে এখন অনেক শক্তিশালী। সুপার লিগেও শীর্ষস্থানটি টাইগারদেরই।
বাভুমা তাই পয়েন্টের গ্যারান্টি দিতে পারছেন না। তার ভাষায়, ‘বাংলাদেশের বিপক্ষে খেলছি বলেই পয়েন্ট পেয়ে যাব, এমন গ্যারান্টি নেই। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা যেমন খেলতে জানি, সেটা দেখাতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল