শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই যাওয়া-আসায় ব্যস্ত ছিল বাংলাদেশের মেয়েরা। মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারায় তারা। শুরুর পাঁচ ব্যাটারের মধ্যে কেবল ওপেনার মুরশিদা খাতুনই (১৯) দুই অঙ্ক ছুঁতে পেরেছেন।
পাঁচ উইকেট পড়ার পর অবশ্য ৪০ রানের জুটি গড়েন লতা মণ্ডল ও সালমা খাতুন। লতা ফিরে গেছেন ২৪ রানে। সালমার ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৩২ রান। শেষদিকে রিতু মনি করেন ১৬ রান। ভারতের মেয়েদের হয়ে ৩০ রান খরচায় চার উইকেট তুলে নেন অফ-স্পিনার স্নেহ রানা।
এর আগে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ভারতের মেয়েরা তোলে ৭৪ রান। ৩০ রান করা স্মৃতি মান্ধানাকে ফেরান নাহিদা আক্তার। দলীয় ৭৪-এ আরও দুই উইকেট হারায় ভারত। আরেক ওপেনার শেফালি বার্মা ৪২ রান করে রিতু মনির শিকারে পরিণত হন।
চারে নামা মিতালি রাজকে এর পরের বলেই ফেরান রিতু। ফলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন ভারতের অধিনায়ক। এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারত। তবে সমান তালে রানও তুলতে থাকে তারা।
ভারতের ইনিংস সর্বোচ্চ ৫০ রান আসে ইয়াস্তিকা ভাটিয়ার ব্যাটে। এছাড়া উইকেটরক্ষক রিচা ঘোষ ২৬ ও অলরাউন্ডার পুজা ভাস্ট্রাকার করেন অপরাজিত ৩০ রান।
বাংলাদেশের হয়ে ৩৭ রান খরচায় তিন উইকেট নেন রিতু মনি। দুটি উইকেট শিকার করেন নাহিদা। একটি উইকেট নেন অভিজ্ঞ পেসার জাহানারা আলম।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত নারী দল- ২২৯/৭ (৫০ ওভার)
(ভাটিয়া ৫০, শেফালি ৪২; রিতু ৩/৩৭)
বাংলাদেশ নারী দল- ১১৯/১০ (৪০.৩ ওভার)
(সালমা ৩২, লতা ২৪; রানা ৪/৩০)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল