অনেক চাপের মধ্যে ছিলাম, আমাকে একটু বিশ্রাম দিন : তামিম
তাইতো সিরিজ শুরুর আগেই তামিম বলেছিলেন, ‘আমাদের না জেতার কোনো কারণ নেই’। তামিমের সেই বিশ্বাস আর সাহসকে বাস্তবায়িত করেছেন তার সতীর্থরা। তাতে বড় অবদান তামিমেরও। অধিনায়ক হিসেবে তো বটেই, ব্যাট হাতেও রেখেছেন ভূমিকা।
তবে সিরিজটা বেশ চাপের ছিল তামিমের জন্য। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ জিতেছেন। এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তামিম।
ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয় আসন্ন টেস্ট সিরিজের ব্যাপারে। জবাবে তামিম বলেন, ‘অনুগ্রহ করে আমাকে একটু বিশ্রাম দিন (হাসি)। আমি অনেক চাপের মধ্যে ছিলাম। আমি টেস্ট অধিনায়ক নই, তবে আমি নিশ্চিত আমরা টেস্টেও ভালো করতে চাই। আমরা নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়েছি। তাই অবশ্যই এখানেও আমরা ভালো খেলতে চাই। তবে এখন আমি একটু স্বস্তির নিশ্বাস নিতে পারব। এই ম্যাচগুলো খুবই চাপের ছিল আমার জন্য।’
অধিনায়ক হিসেবে এই অনন্য অর্জনের পরও তামিমের দাবি, এখনও তিনি নেতৃত্বের ক্ষেত্রে প্রতিনিয়ত শিখছেন। এমনকি নিজের অধিনায়কত্বের ক্যারিয়ারে এটা কেবলই শুরু বলে দেখছেন তিনি।
তামিম বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি, অধিনায়কত্ব এমন একটা জিনিস যা আমি প্রতি ম্যাচে শিখি। প্রতিদিন আমাকে নতুন কিছু শিখতে হয়। সময় যাওয়ার সাথে সাথে অনেক কিছু শিখেছি। এটা আমার জন্য মাত্র শুরু। আমি ভুল করি, শিখি এবং অধিনায়কের জীবন এমনই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল