গোপন রহস্য ফাঁস: একটা মুভি বদলে দিয়েছে প্রীতির পঞ্জাবকে
আইপিএল ২০২২-এর তৃতীয় ম্যাচেমুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে একটি বড় স্কোরিং ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পাঁচ উইকেটে পরাজিত করে পঞ্জাব কিংস। প্রথমে খেলে, ফাফ ডু’প্লেসির ৮৮ রানের সাহায্যে RCB ২০ ওভারে তোলে ২০৫/২ এর বিশাল স্কোর। যার জবাবে পঞ্জাব কিংস ১৯ওভারে ৫উইকেট হারিয়ে সেই ম্যাচে লক্ষ্যে পৌঁছে জয়লাভ করে।
পঞ্জাব কিংসের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওডেন স্মিথ। মাত্র ৮ বলে একটি চার ও তিনটি ছক্কা মারেন স্মিথ। এদিন অপরাজিত ২৫ রানের ইনিংস খেলেন ক্যারেবিয়ান তারকা। ম্যাচ জয়ী এই ইনিংস খেলার পরে ওডেন বলেন,‘পঞ্জাব কিংস এখনও একটি আইপিএল শিরোপা জিততে পারেনি, তবে আমরা এবার জিততে চাই। আমরা১৪পিকস নামে একটি অনুপ্রেরণামূলক সিনেমা দেখেছি। প্রথম শিখরটায় সবে উঠেছি এবং এখনও ১৩টি শৃঙ্গ জয় করা বাকি রয়েছে।’
এদিন শুধু ওডেন স্মিথ নয়,পঞ্জাব কিংসের হয়ে সকল ব্যাটারই তাদের সম্পূর্ণ অবদান রেখেছেন। দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল, ওপেনার শিখর ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, ভানুকা রাজাপাকসে এবং শাহরুখ খানের মতো খেলোয়াড়দের ব্যাট থেকে এসেছে প্রয়োজনীয় রান। পঞ্জাবের দলে কাগিসো রাবাদা এবং জনি বেয়ারস্টোও আসবেন। বিশেষজ্ঞরা মনে করছেন আসন্ন ম্যাচে যে এই দল আরও বিপজ্জনক হতে চলেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন