পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চরম দু:সংবাদ পেল অস্ট্রেলিয়া
শুধু অ্যাগার নন, মঙ্গলবারের করোনা পরীক্ষায় পজিটিভ এসেছেন অস্ট্রেলিয়া দলের সাইকোথেরাপিস্ট ব্রেন্ডন উইলসনও। এই দুজন ছাড়া বাকিরা নেগেটিভ এসেছেন। করোনা আক্রান্ত এই দুই ক্রিকেটারকে পাঁচ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে অস্ট্রেলিয়া।
এর আগে ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন স্টিভেন স্মিথ ও কেন রিচার্ডসন। স্মিথের বদলে মিচেল সোয়েপসন এবং রিচার্ডসনের বদলে বেন ডোয়ারসুইসকে দলে ভেড়ায় অস্ট্রেলিয়া।
শঙ্কা আছে মিচেল মার্শকে নিয়েও। এরই মধ্যে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টের হাতে পৌঁছেছে মার্শের মেডিক্যাল রিপোর্ট। জানা গেছে, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। দ্বিতীয় ম্যাচ থেকে তাকে পেতে আশাবাদী অজিরা।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলোর জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দলে ডাক পেলেন বাঁহাতি এই ব্যাটার।
পাকিস্তানে পৌঁছে তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন অস্ট্রেলিয়ার হয়ে ১১ টেস্ট ম্যাচ খেলা রেনশ। জাতীয় দলের হয়ে অবশ্য এখনও ওয়ানডে বা টি-টোয়েন্টি অভিষেক হয়নি সদ্যই ২৬ বছরে পা রাখা এই ক্রিকেটারের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডানকে স্তব্ধ করে মেসির গোল! ৩-১ ব্যবধানে জিতল আর্জেন্টিনা
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live