বিপদে ক্রিকেটাররা: আইপিএল থেকে সরে দাঁড়ালে দেয়া হবে কঠিন শাস্তি
নিলাম থেকে দল পেলেও আসর শুরুর আগে আইপিএলকে ‘না’ বলা ক্রিকেটারের সংখ্যা নেহায়েত কম নয়। তবে এমনটি হলে বেশ বিপাকে পড়ে যায় ফ্র্যাঞ্চাইজি বা দলগুলো। কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার সময় তাকে ঘিরে নানা পরিকল্পনা সাজানো হয়। তার পরবর্তীত খেলোয়াড়দের কেনার ক্ষেত্রেও থাকে বড় প্রভাব।
হুট করে একজন খেলোয়াড় চলে গেলে বা নাম প্রত্যাহার করে নিলে ফ্র্যাঞ্চাইজিরা তাই দুর্ভাবনায় পড়ে যায়। এই সমস্যা সমাধানে বিসিসিআই কঠোর পদক্ষেপ নিতে চলেছে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আইপিএল থেকে নাম প্রত্যাহার করা ঠেকাতে কী পদক্ষেপ নেওয়া যায় তা খুঁজে বেড়াচ্ছে আইপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিসিআই। তবে গুঞ্জন রয়েছে, ভবিষ্যতে নাম প্রত্যাহার করা ক্রিকেটারদের আইপিএলে নিষিদ্ধ করা হতে পারে। অর্থাৎ, যে ক্রিকেটার আইপিএলে দলভুক্ত হওয়ার পর না খেলার সিদ্ধান্ত নেবেন, তাদের একটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট সংখ্যক মৌসুম নির্বাসিত করা হতে পারে।
এ বছর নাম প্রত্যাহার করার নজির দেখা গেছে দুটি। দুজনই ইংলিশ ক্রিকেটার। অ্যালেক্স হেলস জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি ও ধকলের কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৫তম আইপিএলে খেলবেন না বলে ঘোষণা দেন, যিনি পুরো মৌসুম খেললে পেতেন দেড় কোটি রুপি। এর কিছু দিন পর ২ কোটি রুপিতে নতুন দল গুজরাট টাইটান্সে দল পাওয়া জেসন রয় পরিবারের সাথে সময় কাটানোর কথা বলে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন