হতবাক সবাই: বিশ্বকাপে আর্জেন্টিনার দলেই নাকি সুযোগ হবে না মেসির এমনটাই দাবি এক কোচের
তবে বর্তমানে লিওনেল স্কালোনির অধীনে এবারের তারুণ্যনির্ভর আর্জেন্টিনা দলটি বেশ সমীহ জাগানিয়া একটি দল। দলের সাফল্যে সামনে থেকেই নেতৃত্ব দিয়ে আসছেন সময়ের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি।
এই গত বছর তার নেতৃত্বেই ব্রাজিলের মাটি থেকে জয় করে নিয়ে এসেছে কোপা আমেরিকার শিরোপা। সেই আসরের ব্যক্তিগত প্রায় সকল পুরস্কারও একাই বাগিয়ে নিয়েছিলেন মেসি। বিশ্বকাপ বাছাইয়েও ৭ গোল করে যৌথভাবে হয়ে আছেন দলটির সর্বোচ্চ গোলদাতাও।
নিশ্চিতভাবেই বলা যায় আর্জেন্টিনার সফলতা অনেকটাই নির্ভর করে মেসির সফলতার উপর। কিন্তু এই মেসিই নাকি বিশ্বকাপে আর্জেন্টিনার একাদশে নাও থাকতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক পোল্যান্ড কোচ অ্যান্তনি পিচনিকজেক।
গত গ্রীষ্মকালীন দল বদলের মৌসুমে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর বেশ খারাপ সময় পার করছেন লিওনেল মেসি। ম্যাচের পর ম্যাচ যাচ্ছে কিন্তু গোল আসছে খুব কম। চলতি মৌসুমে লিগে মাত্র ২টি গোল করেছেন তিনি।
আগে মেসি যেমন ছিল, বর্তমানে মেসি তেমন নেই বলেই মন্তব্য ১৯৮২ সালে পোল্যান্ডের কোচ থাকা এই পিচনিকজেকের। সাতবারের ব্যালন ডি অর জয়ী মেসিকে নিয়ে পিচনিকজেক বলেন,
“সত্যি বলতে মেসি এখন বনের দাদা। কয়েক বছর পূর্বে সে যেমন প্লেয়ার ছিল বর্তমানে আর তেমনটা নেই। এটা দেখার বিষয় যে বিশ্বকাপে তার রোল কি থাকে।”
এই সময় মেসিকে বেঞ্চে দেখা যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, “তার বর্তমান যে পারফর্মেন্স, হয়তো তাকে বেঞ্চেও দেখা যেতে পারে। সে ইব্রাহিমোবেচির মত খেলতে পারে। বদলি হয়ে নেমে ম্যাচের শেষ ২০-২৫ মিনিট খেলতে পারে।”
“তার টুর্নামেন্ট দারুণ হতে পারে। আমি এটাকে উড়িয়ে দিতে পারি না। কিন্তু পিএসজিতে তাকে দেখে মনে হচ্ছে, সে আর পূর্বের মেসি নেই।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- লাইভ আপডেট: বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম সিঙ্গাপুর
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬)
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি
- নারী এশিয়ান কাপ: বাংলাদেশ কবে কখন খেলা, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি