মিরপুরে বুড়ো হাড়ের ভেলকি দেখালেন মাশরাফি
মিরপুরে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। ইনিংসে তার প্রথম শিকার হাসানুজ্জামান। দলীয় ১৮ রানে থারাঙ্গা আউট হলে ২০ রান যোগ করেই সাজঘরে ফিরেন হাসানুজ্জামান।
দ্বিতীয় শিকার পেতে একটু সময় নেন মাশরাফি। তার আগে অমিত মজুমদারের ব্যাটে ভালো স্কোরের দিকে এগোচ্ছিল খেলাঘর। তবে এরই মধ্যে চিরাগ জনির বলে ধ্বসে পড়ে খেলাঘরের মিডল অর্ডার ব্যাটিং লাইন-আপ।
ব্যক্তিগত ৫৯ রান করে আউট হন অমিত। মাশরাফি নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন ইফতেখারকে আউট করে। দলীয় ১৯৮ রানে তাঁকে সাজঘরের পথ দেখান রূপগঞ্জের অধিনায়ক। পরের বলেই মাসুম টুটুলকে আউট করে হ্যাটট্রিকের সম্ভবনা তৈরি করেন মাশরাফি।
তবে হ্যাটট্রিক না হলেও ওই ওভারের শেষ বলে নুর আলমকে আউট করে ইনিংসে নিজের চতুর্থ উইকেট শিকার করেন মাশরাফি। চার উইকেট নিতে বোলিং করেন ৮ ওভার। এই ৮ ওভারে রান দেন ৩৮। তিনি বাদেও দ্বিতীয় সর্বোচ্চ তিনটি উইকেট পেয়েছেন চিরাগ।
সংক্ষিপ্ত স্কোর –
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ১৯৮ (ওভার ৪৮)
অমিত মজুমদার ৫৯, নাদিফ ২৫
মাশরাফি ৪/৩৮ (৮)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- Honda Hornet 2.0-এর দাম, মাইলেজ ও সম্পূর্ণ স্পেসিফিকেশন