ব্রেকিং নিউজ: আইপিএলে মুস্তাফিজের দলের আজকের ম্যাচ নিয়ে শঙ্কা
তবে এখনো অনিশ্চয়তা ঘিরে রয়েছে রিশাভ পান্টদের। পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামার আগে প্রথম একাদশে কারা থাকবেন তা এখনও ঠিক নয়। মূলত দলের আরো কোনো ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন কি না সেই চিন্তা ঘিরে ধরেছে দিল্লি শিবিরকে। তার প্রভাব পড়তে পারে দলের খেলার উপর।
এবারের মৌসুমে খুব ভাল জায়গায় নেই দিল্লি। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জিতে লিগ তালিকায় আট নম্বরে রয়েছে রিশাভ পান্ট-মুস্তাফিজুর রহমানরা। প্রথম চারের লড়াইয়ে থাকতে হলে পাঞ্জাবকে হারাতেই হবে তাদের। কিন্তু গত কয়েক দিন ধরে ক্রিকেটারদের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। অনুশীলন করার সুযোগ পাননি তারা।
ফলে ক্রিকেটাররা মাঠে নামার জন্য কতটা তৈরি রয়েছেন তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এরই মধ্যে মিচেল মার্শ-সহ দিল্লির চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট কয়েক দিন আগে করোনা আক্রান্ত হন। তার কাছে রিহ্যাব করছিলেন মার্শ।
মনে করা হচ্ছে সেখান থেকেই আক্রান্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। প্রথম দিকে উপসর্গ না থাকায় কোনোভাবে ধরা পড়েনি যে তিনি আক্রান্ত। চার জন আক্রান্ত হওয়ার পরেই দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পুনে থেকে সরিয়ে আনা হয়েছে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে।
বুধবার সকালে দিল্লির প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের আরটি-পিসিআর টেস্ট করানো হয়েছে। সেই রিপোর্ট এলে তার পরে বুধবারের ম্যাচ নিয়ে কোনো সিদ্ধান্ত জানাবে বিসিসিআই। সব মিলিয়ে আইপিএলের মাঝে অন্য সমস্যায় পান্টরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল