ভক্তদের দারুন সুখবর দিলেন তাসকিন
খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৯ ১০:০৪:৪৪
শুক্রবার ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ২৭ বছর বয়সী এ পেসার। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন নিজেই জানিয়েছেন এ সুখবর।
নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে দেওয়া বার্তায় তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর তাসকিন-নাঈমার কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান তাসফিন আহমেদ রিহান। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজন।