এই গরমে রোজা রেখে খেলা কঠিন, কিন্তু অভ্যস্ত : রশিদ
এই অসহনীয় গরমেই রশিদ খান খেলছেন রোজা রেখে। মুসলিম বিশ্ব যখন রোজার শেষভাগে গাম্ভীর্যপূর্ণ আয়োজনে ঈদুল ফিতরের ক্ষণ গুনছে, রশিদ খান তখন ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। গুজরাট টাইটান্সের এই ক্রিকেটার শনিবার (৩০ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলতে নামেন তপ্ত আবহাওয়ায়। তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় সময় সাড়ে তিনটায় শুরু হয় এই ম্যাচটি। রশিদ তখন রোজাদার। এই অবস্থায়ই মাঠে নেমেছেন, বোলিং করেছেন। ৪ ওভার বল করে ২৯ রানের খরচায় একটি উইকেটও শিকার করেন।
ম্যাচের ফাঁকে আলাপচারিতায় রশিদ জানান, এই গরমে রোজা রেখে খেলা সহজ নয়। তবে রশিদের ধর্মভীরুতা নতুন কিছু নয়। রোজা রেখে খেলার অভ্যাস আছে তার। এমনকি মরুদেশ আরব আমিরাতেও রোজা রেখে খেলেছেন তিনি।
রশিদ বলেন, ‘এই গরমে রোজা রেখে খেলা কঠিনই বটে। তবে আমি খেলা উপভোগের আপ্রাণ চেষ্টা করব। দুবাইয়ের গরম পরিবেশেও খেলেছি। তাই এটার সাথে খানিকটা অভ্যস্ত। কঠিন চ্যালেঞ্জ! তবে ম্যাচটি উপভোগ করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কবে, কখন; কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা
- কম দামে কেনা শেয়ারে মুনাফার সুযোগ দেখছেন সংশ্লিষ্টরা
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ, সামনে এলো বড় অনিয়ম
- আজ ৯/২৩/২০২৬ তারিখ: ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম কত
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- আজকের সোনার দাম ২০২৬: ২২ ও ২১ ক্যারেটে কত বাড়ল
- শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, এনডিটিভিকে যা বললেন