ব্যাটিংয়ে বাংলাদেশ
৪ উইকেটে ২৫৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করা শ্রীলঙ্কা প্রথম সেশন শেষ করে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। প্রথম সেশনে দীনেশ চান্দিমালকে (৬৬) হারালেও অ্যাঞ্জেলো ম্যাথিউস ‘জীবন পাওয়ার’ সুবিধা কাজে লাগিয়ে পৌঁছে যান ডাবল সেঞ্চুরির কাছাকাছি। তার আগে বিশ্ব ফার্নান্দোর প্রতিরোধ গড়া ব্যাটিংয়ে ৮ উইকেটে ৩৭৫ রান নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে লঙ্কানরা।
তবে মাত্র ১ রানের জন্য ম্যাথিউস পাননি ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা। শরিফুল ইসলামের বাউন্সারে মাথায় কিঞ্চিৎ আঘাত পাওয়া বিশ্ব তৃতীয় সেশনের শুরু ছিলেন রিটায়ার্ড হার্ট। আসিথা ফার্নান্দোকে নাঈম বোল্ড করলে আবারও ক্রিজে নামেন বিশ্ব। শেষপর্যন্ত ৮৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন দারুণ দৃঢ়তা দেখানো এই টেল এন্ডার।
৩৮৫তম বলে সাকিবের দারুণ এক ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন ১৯৯ রান করা ম্যাথিউস, শ্রীলঙ্কা অলআউট হয় ৩৯৭ রানে। ম্যাথিউসের ইনিংসে ছিল ১৯টি চার ও ১টি ছক্কা। ম্যাথিউসকে ফিরিয়ে নাঈম মোট ৬টি উইকেট শিকার করেন ইনিংসে। এছাড়া সাকিব আল হাসান শিকার করেন তিনটি উইকেট, তাইজুল একটি।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন, ৩য় সেশন)
টস : শ্রীলঙ্কা
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নির্বাচনের লাইভ ফল দেখুন ঘরে বসে মোবাইল দিয়ে: সহজ উপায়
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬)
- ভোটের ফলাফল: ঘরে বসে নির্বাচনের লাইভ ফল মোবাইল দিয়ে খুব সহজে দেখবেন যেভাবে
- ১২ ফেব্রুয়ারি ভোট: ফল কবে? দিনক্ষণ জানাল কমিশন
- স্মার্টফোনে জানুন আপনার ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল
- পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র: বড় রানের টার্গেট দিল পাকিস্তান
- আজকের স্বর্ণের দাম: (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬)
- আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে? যা বলছে ইসি
- চলছে পাকিস্তান বনাম যুক্তরাষ্ট্র ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- টি-টোয়েন্টি বিশ্বকাপ: ৪৪ ওভারে শেষ হলো দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের ম্যাচ
- ত্বকের ৫ পরিবর্তনেই লুকিয়ে ফুসফুস ক্যানসারের ইঙ্গিত!
- ভোটের ফলাফল কবে? প্রতীক্ষার প্রহর নিয়ে বড় আপডেট
- পিএসএল ২০২৬ নিলাম: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- পাকা কলার কালো দাগেই লুকিয়ে ক্যানসার প্রতিরোধের শক্তি
- চলছে পিএসএল ২০২৬ নিলাম: সরাসরি দেখুন Live