চমক নিয়ে আসছেন বাপ্পি-মিতু
নির্মাতা জানান সিনেমাটি আগামী সপ্তাহে সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। ‘জয় বাংলা’ সিনেমায় বাপ্পি-মিতুকে ন্যাচারাল লুকে দেখা যাবে। এতে তারা কোন মেকআপ ব্যাবহার করেননি।
মুক্তিযুদ্ধ নিয়ে প্রখ্যাত সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসির মামুনের কিশোর উপন্যাস ‘জয় বাংলা’ অবলম্বনে নির্মিত হয়েছে এ সিনেমা। ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে এটি।
এ প্রসঙ্গে বাপ্পি চৌধুরী বলেন, মুনতাসির মামুন স্যারের ‘জয় বাংলা’ উপন্যাস নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটি পর্দায় উপস্থাপন করবেন কাজী হায়াতের মতো বড় নির্মাতা। তাদের সঙ্গে যুক্ত হতে পারা সৌভাগ্যের বলে মনে করছি।
‘জয় বাংলা’ নির্মাতার ৫১তম সিনেমা। এ সিনেমায় সম্পৃক্ত হতে পেরে উচ্ছ্বসিত জাহারা মিতু। এ অভিনেত্রী বলেন, ‘জয় বাংলা’ উপন্যাস আমি অনেক আগেই পড়েছি। আমার প্রিয় উপন্যাস। সেই উপন্যাসে এবার অভিনয় করব ভাবতেই ভালো লাগছে।
‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক বাপ্পি চৌধুরীর। এরপর উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। এদিকে মডেল-অভিনেত্রী জাহারা মিতু ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে আলোচনায় আসেন। চলচ্চিত্রে নাম লেখান শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমার মাধ্যমে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ