৪০ পর পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি রোগে আক্রান্ত হয়
যে সব নারীর হরমোনজনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে তুলনায় তাড়াতাড়ি পিরিয়ড বন্ধ হওয়ার সময় আসে। ঋতুবন্ধের পর থেকে মেয়েদের শরীরে বেশ কিছু পরিবর্তন আসে। বয়সের কারণেও নানা রোগ শরীরে বাসা বাঁধে। পঞ্চাশের পর থেকে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলে অনেক অসুখ এড়ানো সম্ভব। ঋতুবন্ধ হয়ে গেলে শরীর নিয়ে একটু বেশি সতর্ক থাকুন। ঋতুবন্ধের পর চিকিত্সকের কাছে যেতেই হবে। না হলে কিন্তু নানা অসুবিধায় জেরবার হতে পারেন। ঠিক কী ধরনের অসুবিধা হতে পারে চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে-
>>> ঋতুবন্ধের পর অনেকের ‘ইউরিনারি ইনকন্টিনেন্স’ হয়। ফলে তারা প্রস্রাব আটকে রাখতে পারেন না। নিয়মিত কিছু শরীরচর্চা করলেই এই সমস্যার সমাধান সম্ভব।
>>> এই সময়ের পর মেয়েদের জরায়ু, ডিম্বাশয়, স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
>>> উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হার্টের নানা সমস্যা এড়াতে এই সময়ে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে বলা হয়।
>>> ঋতুবন্ধের পর অনেকে অস্টিয়োপোরোসিস রোগে আক্রান্ত হন। এ ক্ষেত্রে শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হয়। ফলে হাড় দুর্বল হয়ে পড়ে।
>>> যোনিতে অনেকের ব্যথা শুরু হয়। যোনি শুষ্ক হয়ে যায়, চুলকানি শুরু হয়। এ ছাড়া, মূত্রনালিতে সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।
ঋতুবন্ধের পর কোন কোন শারীরিক পরীক্ষা করানো দরকার?
>>> ঋতুবন্ধের পর ক্যান্সার স্ক্রিনিং করানো দরকার। ঠিক কোন ধরনের স্ক্রিনিং আপনার জন্য জরুরি, তা স্ত্রীরোগ চিকিৎসকই বলতে পারবেন।
>>> পেলভিক পরীক্ষা করানোও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। নারীদের যোনি, জরায়ু, ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বাশয় কোনো রকম সংক্রমণ থাকলে, তা নির্ণয় করা সম্ভব এই পরীক্ষার মাধ্যমে।
>>> ঋতুবন্ধের বহু বছর পর আবার রক্তপাত শুরু হলে ব্যাপরটা এড়িয়ে যাবেন না। এটি জরায়ুতে ক্যান্সারের লক্ষণ হতে পারে। ঋতুবন্ধের পর প্যাপ স্মিয়ার পরীক্ষা করানো দরকার।
বাস্তবে ঋতুবন্ধ কোনো সমস্যা নয়। তবে এর জন্য পরে নানা অসুবিধা হতে পারে। তাই ঋতুবন্ধের পর চিকিত্সকের পরামর্শ নেয়া জরুরি। ঋতুবন্ধের পর সমস্যাগুলো কীভাবে মোকাবিলা করবেন, তা জানা দরকার। হতাশায় ভুগবেন না। চিকিত্সকের পরামর্শ নিলে পাবেন সুস্থ জীবন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: লাইভ দেখার সহজ উপায় ও সময়সূচি
- আগামীকাল বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ রাতে ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম ফ্রান্সের হাইভোল্টেজ লড়াই! সম্ভাব্য একাদশ ও ম্যাচ শুরুর সময়
- লোকসানের জাল ছিঁড়ে লাভের পথে বস্ত্র খাতের ৪ কোম্পানি
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম: অবিশ্বাস্য ভাবে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ ৪টি উপায়
- আজ বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন লাইভ?
- চলছে ব্রাজিল বনাম ফ্রান্স হাইভোল্টেজ ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ: প্রথমার্ধ শেষে, জানুন ফলাফল
- পদ্মা নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস: দৌলতদিয়ায় তোলপাড় (ভিডিওসহ)
- সৌদিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা
- আজকের খেলার সময়সূচি:বাংলাদেশ বনাম ভিয়েতনাম ওব্রাজিল বনাম ফ্রান্স