যেভাবে ভিকির সঙ্গে প্রেম, জানালেন ক্যাটরিনা
ক্যাটরিনা বলেন, ভিকির সম্পর্কে আমি বেশি কিছু জানতামও না। তার নাম শুনেছিলাম। তার সঙ্গে কখনো যোগাযোগ হয়নি। কিন্তু তারপর যখন দেখা হলো, আমার মন জয় করে নিলো।
ভিকির প্রতি দুর্বলতার কথা প্রথম নির্মাতা জয়া আখতারের কাছে জানিয়েছিলেন ক্যাটরিনা। কারণ তার পার্টিতেই দু’জনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। ক্যাটরিনার দাবি, ভিকির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই হয়েছে। তার ভাষায়, এটি সম্পূর্ণই ভাগ্যের লিখন। এমনটাই মনে করি। এক সময় কাকতালীয় অনেক কিছু ঘটেছে। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল।
কিছুদিন আগেই ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভিকি কৌশল। সেই সময় ক্যাটরিনাকে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হয়। জবাবে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাখ্যাত এই তারকা জানান, তিনি কখনো ভাবেননি ক্যাটরিনার সঙ্গে তার বিয়ে হবে। এই অভিনেত্রীর মতো একজন জীবনসঙ্গী পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন।
গত ৯ ডিসেম্বর রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয়েছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা। রাজকীয় বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র এই জুটির কাছের বন্ধু ও পরিবার-আত্মীয়রা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ