ভুটানের কাছে হারলেও ফাইনালে যাবে বাংলাদেশ, দেখেনিন সমীকরণ
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে ভুটানের বিপক্ষে, আর বিকেল ৩টায় ভারতের প্রতিপক্ষ নেপাল। ভুটানের বিপক্ষে এক পয়েন্ট অর্জন করলেই বাংলাদেশ টুর্নামেন্টের ফাইনালের টিকিট পেয়ে যাবে। তবে দিনের প্রথম ম্যাচে ভারত যদি নেপালকে হারায়, তাহলে বাঘিনীদের হারলেও কোনো সমস্যা হবে না।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুরু করেছিল। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতকে হারাতে না পারলেও গোলশূন্য ড্রয়ে শেষ করেছিল। অন্যদিকে ভারত তাদের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছিল। আর নেপাল ৪-০ গোলে ভুটানকে হারিয়ে টুর্নামেন্টের রেসে টিকে রয়েছে।
নেপালের বিপক্ষে জিতলে ৭ পয়েন্ট নিয়ে ভারতের ফাইনাল খেলা নিশ্চিত হবে। পাশাপাশি বাংলাদেশও উঠে যাবে ফাইনালে। রাতের ম্যাচে ভুটানের বিপক্ষে কোনো ফলই তখন বাংলাদেশের জন্য বাধা হবে না। হারলেও ৪ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে খেলতে পারবে শামসুন্নাহাররা। নেপাল হারলে ফাইনাল নিশ্চিত করেই ভুটানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
তবে বাংলাদেশের মেয়েরা অন্য ম্যাচ নিয়ে ভাবছে না। শাহেদা আক্তার-রুপনা চাকমাদের সামনে এখন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি ফাইনালে শিরোপা জিততে পারলে সিনিয়রদের মতো জুনিয়র পর্যায়ে ৫ মাসের ব্যবধানে আরও একবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়বে বাংলাদেশের মেয়েরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live