'ভারত পরীক্ষায় আমরা ফেইল করেছি'
দুই দলের লড়াই শুরু হয় নাগপুর টেস্ট দিয়ে। যেখানে প্রথম ইনিংসে ১৭৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪০০ রান সংগ্রহ করেছিল ভারত। এরপর ২২৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙ্গে গেছে অজি শিবির। দ্বিতীয় ইনিংসে একশো রানও যোগ করতে পারেনি স্কোরবোর্ডে। এরফলে ইনিংস ব্যবধানে হারে প্যাট কামিন্সের দল।
প্রথম টেস্টে বাজে ব্যাটিংয়ের পর অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল দিল্লিতে ঘুরে দাঁড়ানোর। তবে সেখানেও ব্যর্থ তারা। প্রথম ইনিংসে ২৬৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে কোনোরকমে তিন অঙ্ক স্পর্শ করেছে অজিরা। এরফলে ম্যাচও হারতে হয়েছে তাদের।
ম্যাকডোনাল্ড বলেন, 'দ্বিতীয় দিন শেষে আমরা ভালো অবস্থানে ছিলাম। তৃতীয় দিনে আমরা ভালো কিছু করতে পারতাম। কিন্তু আমরা ভারত পরীক্ষায় ফেল করেছি। আমি মনে করি বেঙ্গালুরে আমরা ভালো প্রস্তুতি নিয়েছিলাম, তাই এখানে আমি কোনো অযুহাত দিতে চাই না।'
ভারতের মাটিতে অজিদের পরিকল্পনার সিকি ভাগও যে বাস্তবায়ন হয়নি তা তাদের পারফরম্যান্সেই পরিষ্কার। দ্বিতীয় টেস্ট শেষে তা স্বীকারও করে নিয়েছেন দলটির ড্রেসিংরুমের মাস্টার মাইন্ড। সিরিজের বাকি অংশে আরও ভালো ক্রিকেট খেলার প্রত্যয় তার কণ্ঠে।
তিনি বলেন, 'ভারতের অনেকেই আমাদের পরিকল্পনার চেয়েও আরও বেশি ভালো খেলেছে, যা তাদেরকে একটা সময় সফলতা এনে দিয়েছে। আমাদেরও সম্মিলিতভাবে চেষ্টা করা উচিত। আমাদের আরও ভালো খেলতে হবে, এটা আমাদের বাজে পারফরম্যান্স এবং এটা বলতে কোনো দ্বিধা নেই যে, আমরা ভালো ক্রিকেট খেলিনি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live