ভারতের পৌষ মাস, অস্ট্রেলিয়ার সর্বনাস
একে তো সিরিজের ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। তার উপর একের পর এক চোট-আঘাত সমস্যা লেগেই রয়েছে অজি শিবিরে। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারের তালিকা আরও দীর্ঘ হল অজিদের। এবার এমন এক ধাক্কা লাগল অস্ট্রেলিয়া শিবিরে, যা সামলে ওঠা নিতান্ত কঠিন হবে প্যাট কামিন্সদের পক্ষে।
কনুইয়ের চোটে ভারতের বিরুদ্ধে সিরিজের বাকি ২টি টেস্ট থেকে ছিটকে গেলেন ডেভিড ওয়ার্নার। তাঁর কনুইয়ের হাড় ভেঙেছে। আপাতত দেশে ফিরছেন ডেভিড। আশা করা হচ্ছে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের আগে ভারতে অস্ট্রেলিয়া দলের সঙ্গে পুনরায় যোগ দিতে পারেন ওয়ার্নার।
দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় মহম্মদ সিরাজের বলে বাঁ-কনুইয়ে চোট পান ওয়ার্নার। ওভার দুয়েক পরেই তাঁর হেলমেটেও বল লাগে। ওয়ার্নারের কনকাশন পরিবর্ত হিসেবে ম্যাচ রেনশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন। এবার জানা যায় যে, ডেভিডের কনুইয়ে চিড় ধরা পড়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বুঝি এমন চোট নিয়েও ইন্দোরে মাঠে নামতে অসুবিধা হবে না তাঁর। সোমবার রাত পর্যন্তও ওয়ার্নার ভারতে থেকে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন। তবে যন্ত্রণা শুরু হওয়ায় এবং হাতের নড়াচড়ায় প্রভাব দেখা দেওয়ায় শেষমেশ সিদ্ধান্ত বদলাতে হয় তাঁকে। ডাক্তারদের পরামর্শ মতো দেশে ফিরে যাওয়াই মনস্থির করেন ডেভিড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live