ব্রেকিং নিউজ: বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
শিরোপা জয়ী ২০২০ সালের দলের মতো এবারের দলটিকেও বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে বোর্ড। স্টুয়ার্ট ল’র অধীনে তারা পাকিস্তানে একটি সিরিজ খেলে এসেছে। এপ্রিলে দেশের মাটিতে ফিরতি সিরিজ খেলবে।
বিসিবি থেকে জানা গেছে একটি চার দিনের, পাঁচটি এক দিনের ও একটি টি২০ ম্যাচ হবে দ্বিপক্ষীয় এ সিরিজে। হোম সিরিজের আগে আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে যুবারা। নিরপেক্ষ এই ভেন্যুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজন করবে সিরিজটি। যেখানে বাংলাদেশের সঙ্গে থাকছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল।
২০২৪ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এখনও প্রায় এক বছর দল গোছানোর সময় পাবে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগ। তাই বিশ্বকাপ নিয়ে এখনই ভাবতে চায় না তারা। বরং ইয়ুথ ক্রিকেট লিগ (ওয়াইসিএল) থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করে যোগ করার উদ্যোগ নিয়েছে। ওয়াইসিএলের খেলা চলায় খেলোয়াড় বাছাইয়ের কাজ করছেন জুনিয়র নির্বাচকরা।
গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার বলেন, ‘বর্তমান দলে যারা রয়েছে, তারা অনেক দিন ধরেই অনুশীলন প্রক্রিয়ার মধ্যে আছে। ওয়াইসিএলে বেশ কিছু ভালো ছেলে পাওয়া গেছে। সেখান থেকে কিছু খেলোয়াড় নেওয়া হবে। অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের মাথায় এখনই বিশ্বকাপের চিন্তা ঢোকাতে চাই না। আমরা চেষ্টা করছি দেশে ও বিদেশে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে। তারা খেলে খেলে একটা জায়গায় পৌঁছালে বিশ্বকাপ দল গোছানো হবে সেরাদের নিয়ে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live