শেষ হলো বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
টস জিতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। ৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই ওপেনার। ক্যাচ তুলে ৩ রানে জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি শামিমা সুলতানা। তিনি ক্যাচ দেন ১১ রান করে। পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পারে ২ উইকেটে কেবল ২৩ রান।
তবে রানের গতি শেষের দিকেও বাড়েনি। ১০ ওভারে স্কোর ছিল ২ উইকেটে ৪১। ৩০ বলে ২৭ রান করে বোল্ড হন সোবহানা মোস্তারি। আয়াবঙ্গা খাকার ইয়র্কারে বোল্ড স্বর্ণা আক্তার (১১)। শেষ দিকেও গতি পায়নি বাংলাদেশের ইনিংস। অধিনায়ক নিগার সুলতানা ইনিংস সর্বোচ্চ ৩০ রান করে বোল্ড হন সপ্তদশ ওভারে।
অল্প পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা প্রথমদিকে লড়াই করে। শুরুর ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলতে পারে কেবল ৪৩ রান। এর মাঝে একবার ব্রিটসের ক্যাচ ফেলেন সোবহানা, দুবার স্টাম্পিংয়ের সুযোগ হারান শামিমা।
পরে দুই ওপেনারই রানের গতি বাড়ান। উলভার্ট ফিফটি করেন ৪৮ বলে। পঞ্চাশ ছুঁতে ব্রিটসের লাগে ৫১ বল। জাহানারা আলমকে টানা দুই চারে ম্যাচের ইতি টেনে দেন উলভার্ট। ৫৬ বলে ৭ চার ও এক ছক্কায় ৬৬ রান করেন তিনি। ৫১ বলে ৫০ রান করেন ব্রিটস।
শ্রীলংকার বিপক্ষে ৭ উইকেটে হেরে বাংলাদেশ আসর শুরু করেছিল। এরপর অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৭১ রানের পরাজিত হয়। শেষ ম্যাচে হারের ব্যবধান আরো বড় হলো।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১১৩/৬ (শামিমা ১১, মুর্শিদা ০, সোবহানা ২৭, নিগার ৩০, স্বর্ণা ১১, ফারজানা ৭, নাহিদা ১৫*, লতা ৭*; এমলাবা ৪-০-২১-১, ইসমাইল ৪-০-২২-১, ক্যাপ ৪-০-১৭-২, খাকা ৪-০-২১-২, ডি ক্লার্ক ২-০-১৫-০, ট্রায়ন ২-০-১৪-০)
দক্ষিণ আফ্রিকা নারী দল: ১৭.৫ ওভারে ১১৭/০ (উলভার্ট ৬৬*, ব্রিটস ৫০*; মারুফা ৪-০-১৯-০, নাহিদা ৪-০-৩৩-০, ৩.৫-০-২৬-০, স্বর্ণা ২-০-১৬-০, ফাহিমা ৪-০-২২-০)
ফল: দক্ষিণ আফ্রিকা নারী দল ১০ উইকেটে জয়ী
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live