নেইমার ভক্তদের জন্য দুঃসংবাদ: জেনেনিন নেইমারের ইনজুরির সর্বশেষ অবস্থা
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেইমারের অ্যাঙ্কেল মচকে গেছে বলে জানায় ফরাসি জায়ান্টরা। এমনকি তার লিগামেন্ট বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে পিএসজি। ফলে শঙ্কা ঘনীভূত হচ্ছে, হয়ত আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন নেইমার।
লিলের বিপক্ষে নাটকীয়ভাবে ৪-৩ গোলের ব্যবধানে জেতা ম্যাচে বেশ দারুণ ফর্মে ছিলেন নেইমার। এমবাপ্পেকে দিয়ে গোল করিয়ে ম্যাচের প্রথম লিড এনে দিয়েছিলেন তিনি। এরপর সেলেসাও তারকা নিজেও করেন এক গোল। কিন্তু বিরতির পরই প্রতিপক্ষের বাজে ট্যাকেলের শিকার হয়ে দুঃসংবাদ পেতে হয় ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে।
নেইমার মাঠ থেকে উঠে যাওয়ার পর এক্স-রে রিপোর্টে আশার কথা শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল, চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতে পারেন তিনি। কিন্তু পিএসজি যে খবর দিয়েছে তাতে সেই আশাও বিফলে যেতে পারে।
বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘আজকে বাড়তি আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, নেইমার জুনিয়রের অ্যাঙ্কেল মচকে গেছে, সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু লিগামেন্টও। আগামী সপ্তাহের শুরুতে তার আরও কিছু পরীক্ষা করানো হবে।’
অবশ্য চোট-আঘাতের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের জন্য নতুন কিছু নয়। ছোটখাটো চোট তো বটেই, তাকে অনেকবারই লম্বা সময়ের জন্য ছিটকে পড়তে হয়েছে। তবে এবার নেইমারের চোটকে কোনো দুর্ভাগ্য নয়, বরং ঠাসা সূচির ফল বলে ক্ষোভ প্রকাশ করেছেন পিএসজি কোচ স্ক্রিস্তফ গালতিয়ের।
পিএসজি তাদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে আগামী ২৭ ফেব্রুয়ারি। লিগ ওয়ানে তারিখ মার্শেইয়ের মুখোমুখি হবে প্যারিসিয়ানরা। এর পরের ম্যাচে খেলবে নঁতের বিপক্ষে। আর মার্চের ৯ তারিখে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে মাঠে নামবে ফরাসি ক্লাবটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live