আইপিএলে খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালো স্টোকস
এর আসল কারণ হলো সামনে ইংল্যান্ডের ব্যস্ত সূচি থাকায় টেস্টের জন্য প্রস্তুতি নিতে আগে ভাগেই ইংল্যান্ডে ফিরে যাবেন ইংল্যান্ডের টেস্ট দলে অধিনায়ক বেন স্টোকস। আইপিএলের চূড়ান্ত সময় সূচি ঘোষণা পর জানা যায় ফাইনাল হবে ২৮ মে। এর চারদিন পরেই ইংল্যান্ড-আয়ারল্যান্ডের টেস্ট সিরিজ মাঠে গড়াবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে খেলবে বেন ইংল্যান্ডে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকায় এই সিরিজগুলোতে না থাকার সুযোগ নেই স্টোকসের। স্টোকসের অধীনে টেস্ট দারুণ পারফর্ম করছে ইংল্যান্ড।
তার নেতৃত্বে ১১ টেস্ট খেলে ১০টিতেই জয় তুলে নিয়েছেন ইংল্যান্ড। সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজ নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্টোকসকে। ইংলিশ অধিনায়ক বলেছেন, 'হ্যা, আমি খেলবো। আমি এটা নিশ্চিত করতে চাই যে আমি নিজেকে যথেষ্ট সময় দিচ্ছি ফেরার জন্য এবং খেলার জন্য।'
শুধু স্টোকসই নন, ইংল্যান্ডের টেস্ট দলের আরও ৮ ক্রিকেটার আইপিএলে আছেন। এর মধ্যে ছয় জনই টেস্টের চুক্তিবদ্ধ। জো রুট, মার্ক উড, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, জফরা আর্চার ও স্যাম কারান আইপিএলের বড় তারকা।
এর বাইরে হ্যারি ব্রুকও রয়েছেন। স্টোকস জানিয়েছেন তিনি সব ক্রিকেটারের আলোচনায় বসবেন। তারা কি অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে চান কিনা জানার জন্য। যদিও ক্রিকেটারদের জন্য আয়ারল্যান্ড সিরিজ থেকে নিজেদের সরিয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে।
স্টোকস বলেছেন, 'আমি প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবো তারা অ্যাশেজের জন্য প্রস্তুতি নিতে চায় কিনা। কারণ এই পাঁচটি ম্যাচ গ্রীষ্মে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা জানতে হবে ছেলেরা কি চায়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live