লিভারপুলকে হারিয়েও বিশাল বিপদে রিয়াল মাদ্রিদ
শনিবার অ্যাটলেটিকোর বিপক্ষে ডার্বির জন্য মাদ্রিদ নাও পেতে পারে ডেভিড আলাবা ও রড্রিগোকে। আলাবা এবং রড্রিগো দুজনেই লিভারপুলের বিরুদ্ধে সমস্যা নিয়ে মাঠ ছেড়েছেন। জানা গিয়েছে এই সপ্তাহান্তে বার্নাবেউতে ডার্বির জন্য ম্যাচ ফিট হওয়ার লক্ষ্যে সময়ের বিরুদ্ধে লড়াইয়ের মুখোমুখি তাঁরা।
লস কোলকোনেরোসের বিপক্ষে খেলা মিস করা প্রায় নিশ্চিত অস্ট্রিয়ান ডিফেন্ডারে আলাবার। শনিবার তার জায়গায় নাচো মাঠে নামবেন বলে মনে করা হচ্ছে।
আলাবা তাঁর আগের ইনজুরি থেকে সুস্থ হওয়ার পরে খুব বেশি দিন হয়নি। ফিরে আসার পর থেকে টানা চারটি পূর্ণাঙ্গ ম্যাচ খেলেছেন তিনি। এই খেলাগুলি ছিল আল আহলি, আল হিলাল, এলচে এবং ওসাসুনা-র বিরুদ্ধে।
যদিও, লিভারপুলের খেলার আগে প্রশিক্ষণের সময় ইডেন হ্যাজার্ডের ট্যাকলের পরে চোট পান তিনি। এরপরেই অ্যানফিল্ডের খেলায় হাফ টাইম অবধিও খেলতে পারেননি তিনি এবং তাঁকে আবার সাইডলাইনে চলে আসতে হয়।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোটটি কম গুরুতর বলে মনে করা হচ্ছে। যদিও তিনি অ্যাটলেটির বিপক্ষে খেলতে পারবেন কিনা তা নির্ধারণের জন্য তাঁকে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। মঙ্গলবার ৮১তম মিনিটে তাঁর বদলে অন্য খেলোয়াড় নামাতে হয় মাদ্রিদকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live