আমদাবাদের পিচ নিয়ে যা বললেন দ্রাবিড়
বৃহস্পতিবার থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর সিরিজের চতুর্থ টেস্ট। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ছিলেন দ্রাবিড়। ওঠে পিচের প্রসঙ্গও। দ্রাবিড় জানিয়ে দিলেন আমদাবাদের ২২ গজ দেখে তাঁরা সন্তুষ্ট। ভারতীয় দলের কোচ বলেছেন, ‘‘পিচ দেখতে ভালই লাগছে। জানি পিচ নিয়ে অনেক কথা হচ্ছে। পিচ যেমনই হোক আমাদের খেলতে হবে। কী ভাবে ভাল খেলতে হয়, তা শিখতে হবে।’’ আইসিসি ইনদওরের পিচকে খারাপ বলে চিহ্নিত করেছে। এই নিয়ে মন্তব্য করতে চাননি দ্রাবিড়। তাঁর বক্তব্য, ‘‘এটা ম্যাচ রেফারির সিদ্ধান্ত।’’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিশ্চিত করতে হলে আমদাবাদে হারলে হবে না রোহিত শর্মাদের। এ জন্য ক্রিকেটারদের উপর বাড়তি চাপ দিতে রাজি নন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘‘আমরা পিচ নিয়ে বেশি ভাবতে চাই না। ম্যাচ রেফারি আছেন বিষয়টা দেখার জন্য। আমরা এমন উইকেটে খেলতে চাই যেখানে ফলাফল হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ফলাফল হওয়া দরকার।’’
তৃতীয় টেস্ট হার নিয়ে আক্ষেপ থাকলেও হতাশ নন দ্রাবিড়। তিনি বলেছেন, ‘‘প্রথম ইনিংসে আমাদের ১০৯ রানটা একটু কম হয়ে গিয়েছিল। আরও ৬০-৭০ রান তুলতে পারলে ফলাফল অন্য রকম হতে পারত।’’ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের পিচ নিয়ে প্রচুর আলোচনা, সমালোচনা হলেও তাতে কান দিতে নারাজ দ্রাবিড়। তাঁর পরিস্কার বক্তব্য, পিচ যেমনই হোক ভাল ক্রিকেট খেলাই লক্ষ্য ভারতীয় দলের। সে জন্য সব ধরনের পিচে খেলা শিখতে হবে ক্রিকেটারদের।
সিরিজ়ের প্রথম দু’টি টেস্টে ভারত দাপটের সঙ্গে অস্ট্রেলিয়াকে হারালেও তৃতীয় টেস্টে বড় ব্যবধানে হেরে গিয়েছেন রোহিত শর্মারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য তাই আমদাবাদ টেস্টের গুরুত্ব বেড়েছে ভারতীয় দলের কাছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পিচ নিয়ে বেশি ভাবতে চান না দ্রাবিড়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live