বক্স অফিসে চার দিনে যত আয় করলো সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’
মুক্তির প্রথম দিন ১৩ কোটি রুপি আয় করা ‘কিসি কা ভাই কিসি কি জান’ দ্বিতীয় দিন বক্স অফিসের দখল নিয়ে নেয়। শনিবার ২৫ কোটি এবং রবিবার ২৬ কোটি রুপি আয় করে সিনেমাটি। সোমবার ১০ কোটি রুপি আয় পেরিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৪ কোটি রুপিতে। এদিকে বিশ্বব্যাপী চার দিনে সিনেমাটির মোট আয় ১০০ কোটি ছাড়িয়েছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, চতুর্থ দিনে সিনেমাটির আয় অনেকটা নিম্নমুখী। মাল্টিপ্লেক্সে সিনেমাটির আয় বেশ কমেছে। দর্শকমহলেও সালমানের সিনেমাটি ঘিরে নেগেটিভ রিভিউ বেশি লক্ষ করা যাচ্ছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এর ফলে সিনেমাটির বক্স অফিসে বিরূপ প্রভাব পড়তে পারে। পঞ্চম দিনের অগ্রিম বুকিংয়েও সেই প্রভাব লক্ষ করা যাচ্ছে।
সালমান খান প্রডাকশনের নির্মিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এতে শেহনাজ গিল, রাঘব জুয়াল, অভিমন্যু সিং, সিদ্ধার্থ নিগম, জ্যাসি গিল, পালা তিওয়ারি, ভূমিকা চাওলা, জগপতি বাবুসহ একগুচ্ছ প্রতিভাবান অভিনেতা রয়েছেন। সামনে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘টাইগার ৩’। যশ রাজ স্পাই ইউনিভার্সের চলচ্চিত্রটিতে আরো থাকছেন ক্যাটরিনা কাইফ। একটি বিশেষ চরিত্রে উপস্থিত থাকবেন শাহরুখ খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ