ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

আজ ১৩/০৫/২০২৩ তারিখ, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ মে ১৩ ১৯:৪৬:১৩
আজ ১৩/০৫/২০২৩ তারিখ, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে। এর আগে সর্বশেষ গত ১১ এপ্রিল অবশ্য সোনার দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমেছিল।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনা-রুপার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। তবে সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেটে রুপা ১ হাজার ৭১৫ টাকা দরেই বিক্রি হবে।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ১২৬ টাকা দামে বিক্রি হবে।

আজ পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট ৯৭ হাজার ১৬১ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৭২৯ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৯০ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৬৬ হাজার ২৫২ টাকায় বিক্রি হয়েছে। আগামীকাল থেকে প্রতি ভরি ২২ ক্যারেটে ১ হাজার ২৮৩ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৮৭৪ টাকা বাড়ছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি

সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি

পুঁজিবাজারে নতুন ‘মার্জিন রুলস-২০২৫’ বাস্তবায়নের প্রক্রিয়ায় কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই বিধিমালা কার্যকরের... বিস্তারিত