আজ ১১/০৬/২০২৩ তারিখ, দেখে নিন বাংলাদেশে ২২ ক্যারেট সোনা ও ২১ ক্যারেট রুপার দাম
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এ ঘোষণা দিয়েছে। আগামীকাল সোমবার থেকে সারা দেশে নতুন দরে সোনার অলংকার বিক্রি হবে। এর আগে গত মাসের মাঝামাঝি সময়ে সোনার দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছিল।
দাম কমায় সোমবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৫৬ হাজার ৯৬০ টাকায়।
আজ পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ৯৮ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৯৫৪, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৬৭ হাজার ১২৬ টাকায় বিক্রি হয়েছে।
আগামীকাল থেকে ২২ ক্যারেটে ১ হাজার ৭৪৯ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৪০০ এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমছে ১ হাজার ১৬৬ টাকা।
সোনার দাম কমানোর বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কিছুটা কমেছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে নতুন সুখবর, সহজ হচ্ছে মার্জিন বিধিমালা
- ব্যাংক-সঞ্চয় অফিসে যেতে হবে না, সঞ্চয়পত্র কেনায় আসছে নতুন নিয়ম
- SSC Board Result 2026: ঘরে বসেই Challenge করবেন যেভাবে
- আজকের স্বর্ণের দাম ও রুপার সর্বশেষ দাম
- মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১২ আগস্ট ২০২৬)
- বাংলাদেশের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, বাড়ল শ্রেণি
- ১৫ মাস ছুটি জমা থাকলেও আছে শর্ত, ২৮ দিনের ছুটি নিয়ে বড় ভুল ধারণা
- একটানা ৫ দিনের বৃষ্টির পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অধিদপ্তর
- ২০২৪ সালের পর প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোথায় দেখা যাবে?
- গলায় রামদা ঠেকিয়ে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ
- বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে যেসব শর্ত
- এমপির বাড়ি-সম্পত্তি লিখে নিয়ে এরপর যা ঘটল সম্পত্তি
- ১০ বছর ধরে নিখোঁজ, ডায়েরিতে লেখা এক শব্দেই মিলল হদিস
- ডনের সঙ্গে সামিরার ছবি নিয়ে এতদিনের বিতর্কে নতুন তথ্য