ইতিহাস গড়ার পথে বাংলাদেশ
অঘোষিত ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারীরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাকিস্তান মহিলা দলকে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজে সমতা করে নিগার সুলতানা জ্যোতির দল। তাই আজকের ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। এই ম্যাচটি জিতলে ইতিহাস গড়বে বাংলাদেশ।
নির্ধারক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুক্রবার (১০ নভেম্বর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে সফরকারীরা। সিদাহ আমিন সর্বোচ্চ ৮৪ রান নিয়ে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট নেন নাহিদা আক্তার।
ইনিংসের শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তানের দুই ওপেনার সিধরা আমিন ও সাদাফ শামস। প্রথম উইকেটের দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২০ ওভার পর্যন্ত। ব্যক্তিগত ৩১ রান করে শামস আউট হলে ভাঙে ৬৫ রানের উদ্বোধনী জুটি।
তিন নম্বরে নামা মুনিবা আলি উইকেটে থিতু হয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ১৪ রান। এরপর আর বড় কোনো জুটি গড়তে দেয়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ রেখেছে স্বাগতিকরা। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া বাকি ৮ জনের মধ্যে মাত্র একজন দুই অঙ্ক ছুঁতে পেরেছে।
পাকিস্তানের ব্যাটারদের আসা যাওয়ার মাঝে এক প্রান্তে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করে সিধরা আমিন। তার অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করেই দেড়শো পেরোনো সংগ্রহ গড়েছে পাকিস্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live