দেখে নিন, নিউজিল্যান্ড দলের বাংলাদেশ সফরসূচি, কখন, কোথায় হবে ম্যাচ
বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরতে বেশি সময় লাগেনি। এদিকে আবারও মাঠে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলবে। প্রতিপক্ষ নিউজিল্যান্ডও আজ পা রাখছে বাংলাদেশে।
দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে মঙ্গলবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। কেন উইলিয়ামসনদের রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
রাতের বিশ্রামের পর আগামীকাল প্রথম টেস্টের ভেন্যু সিলেটের উদ্দেশে রওনা হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ দলও যাবে সিলেটে। এরপর ২৩ ও ২৪ নভেম্বর সেখানে অনুশীলন করবেন দুই দলের ক্রিকেটাররা। দুই দিনের অনুশীলনের পর একদিন বিরতি। ২৬ ও ২৭ নভেম্বর আবার অনুশীলন করবে তারা। ২৮ নভেম্বর, দুই দলই মাঠে প্রথম টেস্ট ম্যাচ শুরু করবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে।
দুই দলই ৩ ডিসেম্বর সিলেট থেকে ঢাকায় ফিরবে। ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলন হবে ৪ ও ৫ ডিসেম্বর। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবে নিউজিল্যান্ড দল।
বাংলাদেশ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালিদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত আহমেদ। হোসেন দিপু ও হাসান মুরাদ।
নিউজিল্যান্ড দল- টিম সাউদি (অধিনায়ক), টম ব্লুন্ডেল, ডেভন কনওয়ে, নিল ওয়াগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখুন Live
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি