তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালকে দারুন সুখবর দিলো বিসিবি
আবারও পুরনো পদে ফিরছেন নাফীস ইকবাল। বিশ্বকাপের প্রাক্কালে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিলো জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে। যথারীতি নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে আবারও তাকে দেখা যাবে টাইগারদের টিম ম্যানেজার হিসেবে।
২৪আপডেটনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নাফিস নিজেই। জানিয়েছেন, আপাতত ঘরের মাঠে এই সিরিজের জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট। আর সিরিজ শেষ হবে আগামী ১০ ডিসেম্বর। এরপর আবার নিউজিল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ। তবে সেখানে থাকবেন কি না সেটা নিশ্চিত করেননি তিনি।
বরাবরের মতোই সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা নিয়ে বিসিবিতে নাটকীয়তা ছিল। সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করা হয়। একই দিনে দলের ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে বরখাস্ত করা হয়। নাফীস ইকবাল তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম নায়ক।
ভারত বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার হিসেবে নাফিস ইকবালের স্থলাভিষিক্ত হয়েছেন রবিদ ইমাম। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
নিজের পদ হারানো নিয়ে ফেসবুকে সে সময় ইঙ্গিতপূর্ণ এক পোস্ট করেছিলেন নাফিস। তিনি লেখেন, ‘নীরবতা মানে শূন্যতা নয়। নীরবতাতেই কখনও কখনও সব উত্তর থাকে। আল্লাহ’র পরীক্ষার সর্বোচ্চ সাড়া দেওয়া যায় ধৈর্যের মাধ্যমে। আমাকে এবং আমার পরিবারকে আপনাদের দোয়ায় রাখবেন।’
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। আবারও পুরনো পদে ফিরলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল