নিউজিল্যান্ড দল বাংলাদেশে জেনে নিন খেলার সময় সূচি
বিশ্বকাপ মিশনে ব্যর্থতার পর খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে ওয়ানডে নয় খেলা হবে ক্রিকেটের বনেদি ভার্সন টেস্টে। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। একই সঙ্গে টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গতকাল রাতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড দল।
রাত ১০টায় প্রথম ফ্লাইটে ক্রিকেটাররা ঢাকায় পৌঁছান এবং পরের ফ্লাইটে নিউজিল্যান্ডের ১৭ ক্রিকেটার ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। কোচিং স্টাফের অনেক সদস্যও দলের সঙ্গে ছিলেন। কিউই দলের বাকি ক্রিকেটার ও কর্মীরা বুধবার রাতে আসবেন।
ঢাকায় পৌঁছে সরাসরি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু সিলেটে যাবেন তারা। এদিকে আজ সকালে সিলেটে যাবেন দলের ক্রিকেটাররা। সেখানে ২৮ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট খেলা হবে। ২৩ থেকে ২৪ নভেম্বর সেখানে অনুশীলন করবেন ক্রিকেটাররা। দুই দিনের অনুশীলনের পর একদিন বিরতি। ২৬ ও ২৭ নভেম্বর আবার অনুশীলন করবে তারা।
দুই দলই ৩ ডিসেম্বর সিলেট থেকে ঢাকায় ফিরবে। ক্রিকেটারদের আনুষ্ঠানিক অনুশীলন হবে ৪ ও ৫ ডিসেম্বর। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবে নিউজিল্যান্ড দল।
বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
নিউজিল্যান্ড স্কোয়াড– টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে