বিশ্বকাপের পর আইসিসি থেকে বিশাল সুসংবাদ পেলো কোহলি-হেডরা
সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক রান করা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া বিরাট কোহলি আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে পৌঁছেছেন। ৭৬৫ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ডের মালিক হন কিং কোহলি।
বিশ্বকাপের মঞ্চে তার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য, কোহলি আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিং তালিকায় ৭৯১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে পৌঁছেছেন। বিশ্বকাপ ফাইনালের আগে র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে ছিলেন তিনি। এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের থেকে এক ধাপ এগিয়ে গেছেন কোহলি।
৮২৬ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে ভালো করতে না পারায় ৬ রেটিং হারান তিনি। ফাইনালে গিল আউট হয়ে গেলেন ৪ রান করে। ৮২৪ রেটিং নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।
৭৬৯ রেটিং নিয়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ডি কক ৭৬০ রেটিং নিয়ে টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছেন। বিশ্বকাপের ফাইনালে ১৩৭ রানের ইনিংস খেলে, তিনি অস্ট্রেলিয়ার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ২৮ থেকে ১৫ তম স্থানে পৌঁছে যান। তার বর্তমান রেটিং ৬৭৯।
দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ৭৪১ রেটিং নিয়ে বোলিং তালিকার শীর্ষে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার জশ হ্যাজলউড ভারতের মোহাম্মদ সিরাজকে পেছনে ফেলে ৭০৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছেন। ভারতের বিপক্ষে ফাইনালে তিনি ১০ ওভারে ৬০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ ৬৯৯ রেটিং নিয়ে এক ধাপ পিছিয়ে।
ভারতের জসপ্রিত বুমরাহ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন জাম্পা। বিশ্বকাপে সর্বোচ্চ ২৪ উইকেট নেওয়া ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি দশম স্থানে রয়েছেন। অলরাউন্ড তালিকায় ৩৩০ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের সেরা ব্যাটিং পজিশনে আছেন মুশফিকুর রহিম। ৬০০ রেটিং সহ ৩৫ তম স্থানে রয়েছে৷ গত সপ্তাহ থেকে দুই ধাপ পিছিয়েছেন তিনি। বোলিং তালিকায় বাংলাদেশিদের মধ্যে সাকিবই সেরা। তিনি ৫৭৮ রেটিং নিয়ে ২৪ তম অবস্থান ধরে রেখেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি