কোয়ালিফায়ারে লেবাননকে থামানোর পরও অনেক বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
২০২৬ সালের বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী লেবাননকে ঘরের মাঠে রুখে দিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে মিডফিল্ডার 'সিনিয়র' সোহেল রানা হলুদ কার্ড পান। যে কারণে বিশাল ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলতে পারবেন না তিনি।
১৭ অক্টোবর, রানা কোয়ালিফায়ার ম্যাচে মালদ্বীপের বিপক্ষে আরেকটি হলুদ কার্ড পান। এরপর শেষ হলুদ কার্ড দেখেন লেবাননের বিপক্ষে। যে খেলোয়াড় বাছাইয়ে দুটি হলুদ কার্ড দেখায় তাকে পরবর্তী ম্যাচ থেকে নিষিদ্ধ করা হয়। এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সোহেল রানা।
বিশ্বকাপ বাছাইপর্বের দুই রাউন্ডে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি তিন ফুটবলার রাকিব হোসেন, সাদউদ্দিন ও 'জুনিয়র' সোহেল রানা।
বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের আর চারটি ম্যাচ বাকি। এদিকে ফাহিম, মোরসলিন, শাকিল, হাসান মুরাদ, বিশ্বনাথ ঘোষ, হৃদয় একটি করে হলুদ কার্ড পেয়েছেন। পরের ম্যাচে হলুদ কার্ড দেখা গেলে তাদের যে কেউ নিষিদ্ধ হবেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে