বিসিবির জরুরি বৈঠক, আবার অনেক বড় দুঃসংবাদ পেলো সাকিব
হঠাৎ করেই হোম অব ক্রিকেটে হাজির সাকিব আল হাসান। বুধবার (২২ নভেম্বর) প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এসেছিলেন। পরিচালক খালিদ মাহমুদ ও নির্বাচকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন তিনি। তবে কি নিয়ে এই বৈঠক হয়েছে তা কেউ জানাননি।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আমেরিকা থেকে ঢাকায় পৌঁছেছেন সাকিব আল হাসান। এরপর তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন। ২৪ ঘন্টা পর দেখা গেল হোম অব ক্রিকেটে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও ছিলেন। তিনি ফিরেছেন অস্ট্রেলিয়া থেকে। পরিচালক খালেদ মাহমুদ ও নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনায় বসেছিলেন ওয়ানডে ক্যাপ্টেন। তবে বিষয়বস্তু কী তা নিয়ে মুখ খুলেননি কেউ।
আঙুলের ইনজুরিতে আক্রান্ত সাকিবের সঙ্গে দেখা করেছেন মেডিকেল টিম। নতুন করে ব্যান্ডেজ করা হয়েছে তার হাতে। তিন সপ্তাহ পর নতুন করে স্ক্যান করলেই জানা যাবে সাকিব বিদেশি সিরিজে খেলবেন কি না।
অনিশ্চয়তা তৈরি হয়েছে সাকিবের অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও। সূত্র বলছে, ওয়ানডেতে আর অধিনায়ক হিসেবে থাকবেন না বলে বোর্ডকে জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান।
বুধবার ব্যক্তিগত অনুশীলনেও সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে মুমিনুল, তাইজুল দক্ষতার ওপর নয়, ফিটনেস নিয়ে কাজ করেছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে হাসান মুরাদ রোমাঞ্চিত নন, তবে সিরিয়াস। ইনজুরির কারণে যে কোনো সময় ডাকা হতে পারেন এনামুল হক বিজয়। এমন পরিস্থিতিতে কোনো ছুটি না নিয়ে জাতীয় লিগের পর নিজেকে প্রস্তুত রাখছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে