ফের মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, যেভাবে দেখবেন লাইভ খেলা
ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা। এই দুই দলের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়ে মাঠ ছাড়িয়ে। সাবেক ফুটবলার ও ধারাভাষ্যকারও বাকযুদ্ধে মেতে ওঠেন। এই দুই চির প্রতিদ্বন্দ্বী আবারও মুখোমুখি হচ্ছে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে তারা।
যুব বিশ্বকাপে গ্রুপ সি থেকে দ্বিতীয় দল হিসেবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। দুই জয় ও এক হারে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান দল ইরানের কাছে হেরেছে নেইমারের উত্তরসূরিরা। পরের ম্যাচে তারা তাদের আসল রূপ দেখিয়েছে। ক্যালেডোনিয়াকে ৯-০ গোলে হারায়। শেষ ম্যাচে সেলেসাওরা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।
অন্যদিকে গ্রুপ ডি-তে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা। দুই জয় ও এক হারে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
যুব বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যকার ম্যাচ নিয়ে ইতিমধ্যেই বাড়তি উত্তেজনা রয়েছে ফুটবল ভক্তদের মধ্যে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live