লেবাননকে রুখে দিয়ে বিপুল অংকের টাকা পাচ্ছেন জামাল-মোরসালিনরা
আরও একটি বোনাস পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে লেবাননকে হারিয়ে জামাল-মোরসালিনদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন।
মঙ্গলবার (২১ নভেম্বর) মোরসালিনের অবিশ্বাস্য গোলে লেবাননকে রুখে দেয় বাংলাদেশ। প্রথমার্ধে কোনো দলই গোলের সুযোগ পায়নি। তবে দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করে। ম্যাচের ৬৭ মিনিটে মাজেদ ওসমানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর চমক দেখালেন দেশের তরুণ ও প্রতিভাবান ফুটবলার শেখ মোরসালিন। ৭২তম মিনিটে তিনি ডি-বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য গোল করে বাংলাদেশকে সমতা এনে দেন। শেষ পর্যন্ত শক্তিশালী লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।
বাফুফে সভাপতি জানান, বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের সব ম্যাচের জন্য বোনাস ঘোষণা করা আছে। তিনি বলেন, ‘বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে কোনো ম্যাচ ড্র করলে দলের প্রত্যেক সদস্যরা পাবেন ৫০ হাজার টাকা করে। আর জিতলে পাবেন ১ লাখ টাকা করে। সে ঘোষণা অনুযায়ী এখন দলের সদস্য সবাইকে ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে।’
এদিকে, লেবাননের সঙ্গে ড্রয়ের পরই দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এ ম্যাচে একটি হলুদ কার্ড দেখেন বাংলাদেশ দলের মিডফিল্ডার ‘সিনিয়র’ সোহেল রানা। তাতেই কপাল পুড়েছে লাল-সবুজের জার্সিধারীদের। আগামী বছর ফিলিস্তিনের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচ খেলতে পারবেন না তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে