দায়িত্ব নিয়েই স্পিনারদের নিয়ে অভিনব পরিকল্পনা করছেন সাঈদ আজমল
বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) বড় ধরনের পরিবর্তন এসেছে। অধিনায়কত্ব, কোচিং প্যানেল বা সিলেকশন প্যানেল সবই পরিবর্তনের পর্যায়ে রয়েছে। তার পরেই স্পিন বোলিং কোচের দায়িত্ব গেছে সাঈদ আজমলের হাতে।
সদ্য দায়িত্ব নেওয়া এই কোচ জানিয়েছেন, নিজের সেরাটা দিয়ে দলের সঙ্গে কাজ করবেন। বিশেষ করে স্পিনারদের উন্নয়নে কাজ করতে চান তিনি। তবে ফলাফল পেতে তাকে কিছুটা সময় দিতে হবে।
তিনি বলেন, 'আমি চেষ্টা করব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রত্যাশা পূরণের। কঠোর পরিশ্রম করতে চাই এবং আমি আমার অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। কিন্তু এটা সময়সাপেক্ষ ব্যাপার। অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা খুবই কম।'
আগামী মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এই দুই দেশের উইকেটই পেস বান্ধব। ফলে পাকিস্তানি স্পিনারদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মনে করেন আজমল। তবে নোমান আলী ও আবরার আহমেদের মতো প্রতিভাবানদের নিয়ে আশাবাদী তিনি।
পাকিস্তানের স্পিন বোলিং কোচ বলেন, 'নোমান আলী ও আবরার আহমেদকে অস্ট্রেলিয়ার সফরের জন্য বেঁছে নেয়া হয়েছে এবং তারা ঘরোয়া ক্রিকেটেও দারুণ পারফরম্যান্স করেছে। আমি তাদের নিয়ে আশাবাদী।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ কবে, কখন ও কোথায়, লাইভ দেখবেন যেভাবে