হঠাৎ শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে সাকিব
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে প্রবেশ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি গণভবনে প্রবেশ করেন।
রোববার (২৬ নভেম্বর) সকাল থেকেই প্রার্থীদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়। মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দেখা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী।
গত শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রার্থীদের গণভবনে আমন্ত্রণ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের চেয়ারপারসন শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন শেখ হাসিনা।
এতে আরও বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্য এবং আওয়ামী লীগের সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, রশিদ) ডেকেছেন। মনোনয়ন ফরমের কপি, অনলাইন ফর্মের ফটোকপি প্রযোজ্য হলে) যথাসময়ে উপস্থিত থাকুন।
এদিকে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন প্রার্থী ফরম জমা দিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live