আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাকিবসহ একাধিক তারকা
দীর্ঘ যাচাই-বাছাই শেষে সারাদেশে ৩০০ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) দলটি এ তালিকা প্রকাশ করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির পক্ষ থেকে অনেক নতুন মুখকে প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন অনেক বর্তমান সংসদ সদস্য।
এ বছর আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন প্রায় ডজন খানেক তারকা। ঢাকা-১০ ও ঢাকা-১৮ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অভিনেতা ফিরদৌস আহমেদ। চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি।
পাবনা-৫ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্মাতা আরশাদ আদনান। ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১ আসনে মনোনয়নপত্র কিনেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন কিনেছেন অভিনেতা রুবেল। বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন অভিনেতা শাকিল খান।
'ম্যাডাম ফুলি' খ্যাত অভিনেত্রী সিমলা ঝিনাইদহ-১ আসন থেকে, গায়িকা মমতাজ 'মানিকগঞ্জ-২' আসন থেকে এবং আসাদুজ্জামান নূর 'নীলফামারী-২' আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর মধ্যে নীলফামারী-২ আসন থেকে আসাদুজ্জামান নূর, মানিকগঞ্জ-২ আসন থেকে সংগীতশিল্পী মমতাজ এবং ঢাকা-১০ আসনে ফিরদৌস আহমেদ চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ