আইপিএল খেলার আগেই কপাল পুড়লো মুস্তাফিজের
গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামের আগেই তাকে ছেড়ে দিল ফ্র্যাঞ্চাইজি। তাই এই বাঁহাতি ফাস্ট বোলারকে আইপিএলে আসন্ন মৌসুমে নতুন দলে দেখা যেতে পারে।
আসন্ন মরসুমের নিলামের আগে দিল্লি মোট ১১ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। যেখানে বিদেশি ৫ জন এবং দেশি ক্রিকেটার রয়েছেন ৭ জন। তাকে ধরে রাখা ক্রিকেটারের সংখ্যা ১৬। যেখানে বিদেশি ক্রিকেটারের সংখ্যা ৪ এবং দেশি ক্রিকেটার ১২ জন।
আইপিএলের পরবর্তী মৌসুমের নিলাম হবে ১৯ ডিসেম্বর দুবাইয়ে। এর আগে আইপিএল কর্মকর্তারা সব ফ্র্যাঞ্চাইজিকে ২৬ নভেম্বরের মধ্যে খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা জমা দিতে বলেছিল।
রাইলি রুশো, চেতন সাকারিয়া, রোভম্যান পাওয়েল, মানীশ পান্ডে, ফিল সল্ট, মুস্তাফিজুর রহমান, কমলেশ নাগরকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান, প্রিয়াম গর্গ।
দিল্লি ক্যাপিটালসের ধরে রাখা ক্রিকেটারের তালিকা-
ঋষভ পান্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ইয়াশ ধুল, অভিষেক পোরেল, অক্ষর প্যাটেল, ললিত যাদব, মিচেল মার্শ, প্রভিন দুবে, ভিকি অস্টওয়াল, এনরিখ নরকিয়ে, কুলদীপ যাদব, লুঙ্গি এনগিদি, খলিল আহমেদ, ইশান্ত শর্মা, মুকেশ কুমার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live