উত্তেজনক ম্যাচে রাসেলদের হারিয়ে চ্যাম্পিয়ন পোলার্ডরা
গতবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি নিউইয়র্ক স্ট্রাইকার্স। প্রতিপক্ষ ছিল সবচেয়ে সফল দল ডেকান গ্ল্যাডিয়েটরস। সেই ডেকানকে হারিয়ে আবুধাবির প্রথম টি-টেন চ্যাম্পিয়ন নিউইয়র্ক। তারাও মিষ্টি প্রতিশোধ নিল।
শনিবার (৯ ডিসেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নিউইয়র্ক টসে জিতে ডেকানকে ব্যাট করতে পাঠায়। প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জিং লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয় দলটি। তারা ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে। ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউইয়র্ক।
শিরোপা নির্ধারণী মঞ্চে ২৫ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের হার্ডহিটার ব্যাটসম্যান আসিফ আলী। ১৩ বলে ২২ রান করেন নিউইয়র্ক অধিনায়ক কিরন পোলার্ড। দুজনেই অপরাজিত থেকে নিউইয়র্ককে জিতিয়ে তবে মাঠ ছাড়েন। অথচ এর আগে নিউইয়র্কের শুরুটা ছিল নড়বড়ে। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ-মোহাম্মদ ওয়াসিম দলীয় ৭ রানে সাজঘরে ফিরলে ধাক্কা খায় তারা। ধাক্কা সামলে আসিফ-পোলার্ড দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
এর আগে শুরুটা দারুণ হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ডেকান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিকোলাস পুরানের দল চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল-ডেভিড ভিসার ঝড়ে ৯২ রানের লক্ষ্য দিতে পারে ডেকান। রাসেল ১৮ বলে ৩০ ও ভিসা ১১ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ডেকানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্যারিবীয় বিশেষজ্ঞ স্পিনার সুনীল নারিন।
এর আগে ২৮ নভেম্বর আবুধাবি টি-টেনের সপ্তম আসর শুরু হয়েছিল। গতকাল নিউইয়র্কের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামে। এর আগের দুই আসরের চ্যাম্পিয়ন ডেকান এবারও রানার্স-আপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- মাত্র দুই দিন শেয়ার কিনলেই শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে নতুন উদ্যোগ, একগুচ্ছ প্রস্তাব
- কারিগরি ত্রুটি কাটিয়ে ছয় মাস পর উৎপাদনে ফিরল এক কোম্পানি
- সালমান এফ রহমান মুক্ত হচ্ছে শেয়ারবাজার!
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- এজিএমে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের নগদ লভ্যাংশ অনুমোদন
- দুর্গাপূজার সরকারি ছুটি ২০২৬: কবে থেকে, কত দিন জানুন এক নজরে
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আজ বাংলাদেশে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে কত জেনে নিন
- ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি: ব্যাটিংয়ে ভারত সরাসরি দেখুন Live