জন উইককে আদতে আসছে সাকিব খানের "তুফান"
বর্তমান প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। এরই মধ্যে অনেক সফল চলচ্চিত্র দিয়ে দর্শকদের মাঝে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। এবার ঢাকাই ছবির নায়ক শাকিব খানকে নিয়ে ‘তুফান’ নামে নতুন ছবি নির্মাণ করবেন এই খ্যাতিমান নির্মাতা।
সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুকও।
ছবিটির পোস্টার প্রকাশের পর বেশ আলোচনায় চলে আসে ছবিটি। অনেকেই বেশ প্রশংসায় ভাসাচ্ছেন নির্মাতাকে। তবে এতকিছুর মাঝেই এই পোস্টারে পাওয়া গেল নকলের আভাস।
‘তুফান’র যে পোস্টার প্রকাশ করা হয়েছে সেটা হলিউডের সিনেমা ‘জন উইক: চ্যাপ্টার ২’ সিনেমার পোস্টারের সঙ্গে হুবহু মিল। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পর্বের পোস্টারের কিয়ানু রিভস দুর্ধর্ষ অ্যাকশনে দেখা যায়, ঠিক একইভাবে তুফানের পোস্টারে হাজির করা হয়েছে শাকিব খানকে।
দুটি পোস্টারে দেখা যায়, কিয়ানু রিভসের বাম হাতে রিভলবার, শাকিবেরও বাম হাতে রিভলবার। কিয়ানুর ডান হাতে একে ৪৭, শাকিবের ডান হাতেও একে ৪৭। শুধু মাপের ক্ষেত্রে এদিক-ওদিক কয়েক ডিগ্রি কমবেশি রয়েছে। কালার গ্রেডিং একই।
প্রসঙ্গত, জন উইক ফ্র্যাঞ্চাইজিরর চতুর্থ পর্ব চলতি বছর মুক্তি পেয়েছে। সিনেমা হল ছাড়াও অ্যামাজন প্রাইমে দর্শকেরা হুমড়ি খেয়ে দেখছেন। ২০২৩ সালের গুগল সার্চেও এই সিরিজ প্রথম পাঁচে রয়েছে। এমন একটি সিনেমার পোস্টার হুবহু নকল করা নেটিজেনরা বিস্ময় প্রকাশ করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ