আজ বাংলাদেশ যে একাদশ নিয়ে নামতে পারে মাঠে
হ্যাটট্রিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। আজ (শুক্রবার) ফাইনালে ওঠার লড়াইয়ে রাব্বি-শিবলির মুখোমুখি হবে ভারতের তরুণরা। দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের দুই নম্বর গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে পরাজিত করার পর, দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বলে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুব টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।
শেষ ম্যাচে লঙ্কার বিপক্ষে বড় জয়ের পর একাদশে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কারণ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভারতের মতো দলের বিপক্ষে নিজেদের সেরা অস্ত্র নিয়েই নামতে হবে। সেক্ষেত্রে উইকেট ও প্রতিপক্ষের বিবেচনায় একাদশে পরিবর্তন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ব্যাটিংয়ে টপ অর্ডার ধারাবাহিক রান পাচ্ছে। ফলে তাদের নিয়ে খুব একটা ভাবতে হচ্ছ না। আর টপ অর্ডার রান পাওয়ায় শুরুটা ভালো হচ্ছে । বিশেষ করে দারুণ ফর্মে আছেন আশিকুর রহমান শিবলী। বোলিংয়ে যারা সুযোগ পেয়েছেন তারাও নিজেদের প্রমাণ করেছেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সম্ভাব্য একাদশ-
মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, আশিকুর রহমান শিবলী, রোহানাত বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live