MD Zamirul Islam
Senior Reporter
'জেড' ক্যাটাগরিরতে স্থানান্তার দুই কোম্পানির শেয়ার
লভ্যাংশ বঞ্চনার ফল: 'জেড' ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলো মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা পেপার
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি বড় কোম্পানি— মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ক্যাটাগরি অবনমন ঘটেছে। লভ্যাংশ সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই দুই প্রতিষ্ঠানকেই উচ্চমানের ‘এ’ ক্যাটাগরি থেকে নিম্নমানের ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র অনুযায়ী এই তথ্য জানা গেছে।
সূত্র মারফত প্রাপ্ত তথ্যানুসারে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্ধারিত বিধিমালা লঙ্ঘনের কারণেই এই কঠোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বিএসইসি-এর নিয়ম অনুযায়ী, কোনো তালিকাভুক্ত কোম্পানি যদি টানা দুটি বছর তার শেয়ারহোল্ডারদের জন্য কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হয়, তবে সেটিকে বাধ্যতামূলকভাবে ‘জেড’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করতে হয়। মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড উভয়ই এই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।
আজ বুধবার থেকেই পুঁজিবাজারে এই দুই কোম্পানির শেয়ার লেনদেন ‘জেড’ ক্যাটাগরির আওতায় সম্পন্ন হবে।
এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ডিএসই একটি জরুরি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনায় ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংকগুলোকে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারের বিপরীতে কোনো প্রকার ঋণ সুবিধা (মার্জিন ঋণ) দিতে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আজ থেকেই কার্যকর হবে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ