কে হচ্ছে বিসিবির প্রধান নির্বাচক
বিসিবির প্রধান নির্বাচক কে হচ্ছে ? দীর্ঘদিন দায়িত্ব পালনকারী মিনহাজুল আবেদিনের বিকল্প খুঁজছে ক্রিকেট বোর্ড। পদে নতুন মুখ খুঁজছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। প্রধান নির্বাচক পদে নাজমুল আবেদিনের সঙ্গে আবদুর রাজ্জাক। বাড়তে পারে নির্বাচক প্যানেলে সদস্য সংখ্যা।।
বছরের শেষ দিন শেষ হচ্ছে নির্বাচক প্যানেলের মেয়াদ। নতুন মুখ নাকি পুরনো পথে হাঁটবে বিসিবি? এক দশকের বেশি জাতীয় দল গঠনের দায়িত্বে দুই সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। গেল মেয়াদে সে প্যানেলে যোগ হয়েছিলেন আব্দুর রাজ্জাক।
বাংলাদেশের সাফল্যে প্রশংসিত হন মিনহাজুল আবেদিন। আবার ব্যর্থতার দায় ভাগাভাগি করতে হয় প্রধান নির্বাচককে। অনেকটা ওপেন সিক্রেট, এ পদে হচ্ছে না চুক্তি নবায়ন। তাহলে প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে কে এগিয়ে? দীর্ঘদিন দায়িত্বে থাকা হাবিবুল বাশারের উপর নজর নেই খুব একটা।
সবচেয়ে বেশি আলোচিত নাজমুল আবেদীন। বিসিবি গেম ডেভেলপমেন্ট, মহিলা ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বিশ্বস্ত ক্রিকেট কোচ, দুঃসময়ে যার শরণাপন্ন হন সাকিবের মত তারকারা। কিন্তু নাজমুল আবেদিনের ক্রিকেট ক্যারিয়ার সমৃদ্ধ না হওয়ায় বোর্ড কর্মকর্তাদের কেউ কেউ তার বিপক্ষে।
তালিকার শীর্ষে থাকতে পারতেন মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপের সময় আগ্রহ দেখিয়েছিলেন সাবেক এই অধিনায়ক। তবে অতীতের অপ্রীতিকর ঘটনায় আলোচনার বাইরে আশরাফুল।
ফিক্সিং ইস্যুতে জড়িত সালমান বাট হয়েছিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক। তবে জনতার তোপে ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে হয় তাকে। পাকিস্তানের এমন ঘটনা দেখে সাবধানী বিসিবি।
তাই নাজমুল আবেদীনের সঙ্গে প্রধান নির্বাচকের দৌড়ে এগিয়ে থাকছেন আব্দুর রাজ্জাক। স্পষ্টবাদী হওয়ায় রাজ্জাকের পক্ষে বোর্ডের শীর্ষকর্তারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live