ভোরে মাঠে নামছে বাংলাদেশ, সরাসরি খেলা দেখবেন যেভাবে
নিউজিল্যান্ড সফরে নিজেদের প্রথম ওয়ানডে ম্যাচে আর কিছুক্ষণ পরই মাঠে নামবে বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শনিবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় লড়বে টাইগাররা।
কন্ডিশন স্বাগতিকদের পক্ষে হলেও জয় পেতে আত্মবিশ্বাসী নাজমুল শান্তর দল। তবে সমীহ পাচ্ছে নিউজিল্যান্ডও। এ ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হতে পারে সৌম্য সরকারের। এখন পর্যন্ত ম্যাচ ভেন্যু ডানেডিনে কখনও কোনো ফরম্যাটে হারেনি কিউইরা।
ইতোমধ্যেই প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের কল্যাণে জয় পেয়েছে বাংলাদেশ দল। সৌম্য, রিশাদরা পেয়েছেন রানের দেখা। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশে ছিল না কোনো বড় নাম। তবে মূল ম্যাচে বাংলাদেশকে কিউইদের কন্ডিশনে কঠিন পরীক্ষাই দিতে হবে।
নিউজিল্যান্ড-বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সময় সকাল ১১টায় মাঠে নামবে লিটন-শান্তরা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ। বিশেষ করে নিউজিল্যান্ডের স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া প্রায় পুরোটা সময়ই আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। বাতাসের আদ্রতা থাকার সম্ভাবনা রয়েছে ৭৬ শতাংশ।
এদিকে, নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যাচটি সরাসরি দেখাবে বাংলাদেশের নাগরিক টিভি ও গ্রীন টিভি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live